ছবি-সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মীসহ দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বৈজ্জালী গেট এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জয় চৌধুরী (২৯) এবং তার সঙ্গে থাকা অন্তু তালুকদার (২২)। জয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মন্টু চৌধুরীর ছেলে এবং অন্তু রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার দোলন তালুকদারের ছেলে। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই।

আরও পড়ুন : চালককে হত্যা করে বাইক ছিনতাই, গ্রেফতার ২

জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানের বাজার করার উদ্দেশ্যে তারা দুজন একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে বৈজ্জালী গেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা