প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জাহাজ বিস্ফোরণে মৃত ৪, দগ্ধ বেড়ে ১৯

সোমবার (৩ জুলাই) উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- হোসাইন সরদার (৮), নূর আবরার (৮ মাস)। হোসাইন সরদার উপজেলার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে। আর নূর আবরার উপজেলার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।

আরও পড়ুন : নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হোসাইন সরদারের বাবা আকরাম সরদার জানান, তার দুই ছেলে হাসান সরদার ও হোসাইন সরদার। দুপুর ১টার দিকে নতুন খনন করা বাড়ির পুকুরে গোসল করছিল। হঠাৎ হোসাইন পা পিছলে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। হাসান দৌড়ে বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন দ্রুত পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নিখোঁজ শিশুকে ফিরে পেতে মায়ের আকুতি

অন্যদিকে নূর আবরারের বাবা নূর জামান জানান, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। দুপুরে সে বাড়ির উঠানে খেলছিল। তার মা ওইসময় রান্না করছিলেন। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বেলা ৩টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা