প্রতীকী ছবি
সারাদেশ

ভালুকায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিপৎসীমার ৫০সে.মি ওপরে মুহুরী নদীর পানি

সোমবার (২৭ মে) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ সরকার এবং প্রবাসী রুপচাঁন সরকারের মেয়ে ও নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার।

স্থানীয়রা জানায়, জুনায়েদ, তাহমিনা ও তার ছোটবোন তামান্না আক্তার গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে বাড়ির পাশে আম কুড়াতে যায়। পরে তারা বাড়ির পাশে সদ্য খনন করা একটি খাদে সাঁতার কাটতে নামে।

আরও পড়ুন: বিদ্যুতের তারে জড়িয়ে নিহত ১

এস ময় তামান্না সেখান থেকে উঠতে পারলেও অন্য ২ জন উঠতে পারছিল না। পরে বাড়িতে গিয়ে তামান্না পরিবারের সদস্যদের খবর দিলে তারা ছুটে গিয়ে ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা