সংগৃহীত
সারাদেশ

৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: সারাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৩৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে স্বাভাবিক হয় এই নৌরুটে ফেরি চলাচল। কিন্তু এই রুটে এখনো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

গত রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচপটি ঘূর্ণিঝড় রেমারে রুপ নিয়ে তা বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করলে এসময় পদ্মা নদী উত্তাল হতে শুরু করে। এজন্যই দেশে নৌ-দুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে এ সময় পদ্মা নদী উত্তাল ছিল। যার ফলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর নদী স্বাভাবিক হলে প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টা থেকে পুন:রায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই রুটে ১০টি ফেরি চলাচল করছে। বর্তমানে এই ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।

আরও পড়ুন: রাজধানীতে ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত

দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, এখনোও এই রুটে লঞ্চ চালানোর বিষয়ে কোন সিদ্ধান্ত পাইনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই লঞ্চ চলাচল আবার শুরু করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা