সংগৃহীত
সারাদেশ

উত্তাল সাগরে গোসল করছেন পর্যটকরা

জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের জন্য উত্তাল সাগর। এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে আঘাত হানছে।

সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রেমালের কারণে সকাল থেকে কক্সবাজার শহরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

এ রকম বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকেরা ঝুঁকি নিয়ে উত্তাল এই সমুদ্রে গোসল করতে নামছেন। এ সময় ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা নানা ভাবে চেষ্টা করেও পর্যটকদের সমুদ্র থেকে তুলে আনতে পারছেন না।

এদিকে কক্সবাজারের লাবনী পয়েন্টে গিয়ে সরেজমিনে দেখা যায় যে, সৈকতের সুগন্ধা পয়েন্টে ৪০-৫০ জন পর্যটক এ উত্তাল সাগরে গোসল করছেন। এ সময় তাদেরকে সাগরে নামতে নানানভাবে বাধা দিয়েও কোন লাভ হয়নি।

জিয়াসমিন নামের ১ পর্যটক জানান, তিনি বন্ধুদের সাথে ঘুরতে এসেছে। এ সময় তারা সবাই গোসল করছে তাই আমিও নামলাম।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু

সি সেফ লাইফগার্ডের কর্মকর্তা জয়নাল আবদিন ভুট্টু জানান, এ বৈরী আবহাওয়ার মধ্যে সাগর খুবই উত্তাল। এ দিকে বাতাসের গতিও বেড়েছে এবং তার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই সময় সাগরে এক ধরনের রিপ কারেন্ট সৃষ্টি হয়। এজন্য এ সময় গোসল করা বিপদজনক। আমরা এই বিষয়টি ম্যাজিস্ট্রেট স্যারকে জানিয়েছি।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, এ সময় যারা গোসল করছিল তাদের সকলকে সাগর থেকে উঠানো হয়েছে। এর পরে যারা গোসলের জন্য নামবে বা কর্তৃপক্ষের নিষেধ মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা