ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সোমবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।

চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে শোকজ

নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। ওই তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল।

একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা