প্রতীকী ছবি
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো এক কৃষক।

আরও পড়ুন : নওগাঁয় বজ্রপাতে নিহত ১

সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কালুপাড়া মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম- মোমিনুর রহমান (২২)। তিনি উপজেলার মইশড় গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মাঠে দুপুরে কৃষক জাহেদুর ইসলাম জমি রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই জমিতে মোমিনুর রহমান পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান কৃষক মোমিনুর রহমান। আহত হন জমির মালিক জাহেদুর ইসলাম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত কৃষক গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা