ছবি : সংগৃহিত
সারাদেশ

কোরআন পোড়ানোর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সুইডেনের পতাকা পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আরও পড়ুন: নিখোঁজ শিশুকে ফিরে পেতে মায়ের আকুতি

সোমবার (৩ জুলাই) দুপুরে সচেতন মুসলিম সমাজের ব্যানারে ঈশ্বরগঞ্জের প্রাণকেন্দ্র পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদের সামনে একত্রিত হয়ে ওই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে ঈশ্বরগঞ্জের সচেতন মুসলিম সমাজ । প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে নিন্দা জানিয়ে একাত্মতা প্রকাশ করে।

আরও পড়ুন: গাইবান্ধায় তিস্তার চরে আলীবাবা থিম পার্ক

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।

সমাবেশ মুফতি সফিউল্লাহ ফুআদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ।

আরও পড়ুন: রামগড়ে বিদেশী মদ-অবৈধ ফার্নিচার জব্দ

এসময় আরও বক্তব্য রাখেন এসএম ইমরান, মো. আশিকুর রহমান, মুফতি জহির, সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নানক, আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।

শেষে সুইডেনের পতাকা পুড়িয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা