প্রতীকী ছবি
অপরাধ

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সান নিউজ ডেস্ক: যশোরে প্রকাশ্যে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) সকালে অভয়নগর উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

নিহতের নাম সুব্রত মণ্ডল (৫০)। স্থানীয় সূত্র জানায়, সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগর উপজেলাধীন ভবদহ বাজার মৎস্য আড়ত সমিতির সদস্য ছিলেন। খুলনার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুলমাঠের পাশের তেমাথা এলাকায় একটি চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

অভয়নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুলতানা গণমাধ্যমকে বলেন, দামুখালিতে দুর্বৃত্তরা একজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা