ছবি : সংগৃহিত
সারাদেশ

উখিয়া ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

ইমরান আল মাহমুদ, উখিয়া : রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে দুষ্কৃতিকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা দুষ্কৃতকারী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সোমবার(১৫ মে) দুপুরে ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন,"ক্যাম্প-১৭ তে দুপুরে একদল দুষ্কৃতিকারী অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএন কে লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা গুলি ছুঁড়ে।

আরও পড়ুন : চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা

সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দুজন গ্রেফতার করা হয়। তারা হলো ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।"

ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা