ছবি : সংগৃহিত
সারাদেশ
ঠাকুরগাঁও

কৃষকের ধান কেটে পৌঁছে দিল কৃষকলীগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রিয় কৃষকলীগের নির্দেশনায় ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বর্গাচাষী এক দরিদ্র কৃষকের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে মাথায় করে বাড়িতে পৌছে দিয়েছে ঠাকুরগাঁও কৃষকলীগের জেলা, সদর উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা।

আরও পড়ুন : ভালুকায় ২ মানব পাচারকারী গ্রেফতার

এ কর্মসূচিতে জেলা কৃষকলীগ ছাড়াও সদর উপজেলা,এবং রুহিয়া থানাধীন ৬ ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (১৫ মে) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের বর্গাচাষী কৃষক রশিদুল ইসলামের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতা কর্মীরা । আর্থিক ও শ্রমিক অভাবে ধান কাটতে পারছিলেন না ওই কৃষক।

আরও পড়ুন : সচল হলো চট্টগ্রাম বন্দর

এ সময় জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য সহ কৃষকলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন।

এজন্য বর্গাচাষী কৃষক রশিদুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁও কৃষকলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি একজন দরিদ্র কৃষক বর্গা নিয়ে কৃষি কাজ করি।

আরও পড়ুন : পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

এ বছর আমি ৫০ শতাংশ জমিতে ধান লাগাই। বেশ ভাল ফলন হয়েছে। কিন্তু শ্রমিক ও টাকার অভাবে কাটতে পারছিলাম না। এ ধান গুলো কাটা-মাড়াই করতে প্রায় ৫ হাজার টাকা লাগতো। বিনা টাকায় ধান কেটে দেওয়ায় আমার অনেক বড় উপকার হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা