ছবি : সংগৃহিত
সারাদেশ

গাছে বেঁধে দুই স্কুল ছাত্রকে নির্যাতন

জামালপুর প্রতিনিধি : ফিল্মি স্টাইলে আটোবাইকে তুলে এনে বাবু (১২) ও রায়হান (১৮) নামে দুই স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করেছে কৃষকলীগ নেতা।

আরও পড়ুন : কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

অমানবিক ঘটনাটি ঘটেছে জামালপুর শহরের বগাবাইদ এলাকায়। ৯৯৯ খবর পেয়ে পুলিশ ওই দুই ছাত্রকে উদ্ধার ও নির্যাতনকারী শহর কৃষকলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুকন ও মোতালেব নামে দুই জনকে আটক করেছে।

নির্যাতনের শিকার বাবু (১২) শহরের যুগীরঘোপা গ্রামে মো: রিপন মিয়ার ছেলে। সে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। অপর নির্যাতনের শিকার রায়হান (১১) একই গ্রামের রোস্তম আলীর ছেলে। সে বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সুত্র জানায়, শনিবার সকালে ফুটবল খেলা নিয়ে বাবু ও রায়হানের সাথে কৃষকলীগ নেতা রুকনের ছেলে বুলবুলের মারামারি নিয়ে ঘটনার সুত্রপাত। পরে দুপুরে কৃষকলীগ নেতা রুকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে যুগীরঘোপা গ্রাম থেকে অটোবাইকে বাবু ও রায়হানকে তুলে বগাবাইদে নিয়ে আসে। তারপর তাদেরকে গাছের সাথে বেঁধে বেদম মারধর করে। এসময় প্রতিবাদ করতে গেলে রত্না বেগম (৩৫) নামে এক নারী আহত হয়।

আরও পড়ুন : জলাবদ্ধতা নিরসন করবো

খবর পেয়ে সদর থানা পুলিশ নির্যাতনের শিকার বাবু ও রায়হানকে উদ্ধার করে ও ঘটনাস্থল থেকে নির্যাতনকারী কৃষকলীগ নেতা রুকন ও তার ভাই মোতালেবকে আটক করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ৯৯৯ খবর পেয়ে নির্যাতনের শিকার দুই ছাত্রকে উদ্ধার ও নির্যাতনকারী শেখ মোহাম্মদ রুকন ও মোতালেবকে আটক করা হয়েছে। ওই দুই ছাত্রের পরিবার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা