ছবি: সংগৃহীত
সারাদেশ

বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা 

নিজস্ব প্রতিবেদক : আজ খুলনায় দুই দফায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেই ডুবে গেছে নগরীর রাস্তা-ঘাট। ফলে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

আর ও পড়ুন : আরও ৮০ ডেঙ্গুরোগী হাসপাতালে

শনিবার (২৭ মে) বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরের অধিকাংশ সড়ক। হাটু পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় আটকা পড়ে যানবাহন।

এ সময় অলি-গলিতে থৈ থৈ করছে পানি। এতে অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা পানিতে তলিয়ে গেছে।

আর ও পড়ুন : ১৪ কেজি হাতির দাঁতসহ গ্রেফতার ১

জানা গেছে, খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোড, বাস্তহারা, শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান রোড ও পিটিআই মোড় বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়।

টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় জীবিকার তাগিদে বের হওয়া মানুষকে। অনেক দোকান ও ঘর-বাড়ির নিচতলা পানিতে ডুবে যায়। মুষলধারে বৃষ্টি হলে পানির সাথে বর্জ্য ছড়িয়ে পড়ে চারদিক। অনেক জায়গায় আবার বর্জ্যের অংশ ড্রেনে আটকে গিয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হয়।

আর ও পড়ুন : আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন

নগরবাসীর অভিযোগ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজে ধীর গতির কারণে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

নগরীর বিআইডিসি রোডে সোহেল রানা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। নতুন রাস্তা মোড় থেকে পিপলস মোড় পর্যন্ত বেহাল দশা। এছাড়া আলমনগর ও কদমতলা মোড় পর্যন্ত বৃষ্টি হলে পানি জমে। দীর্ঘদিন ধরে এ সড়কে খানাখন্দ। আর এখন ড্রেনের কাজ চলছে।

আর ও পড়ুন : ইমরান খানের ‘খেলা শেষ’

এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে কাদামাটি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। শুনে আসছি দ্রুত কাজ শেষ হবে, তবে কবে? ড্রেন ও রাস্তার কাজ শেষ হলে এই দুর্ভোগ আর থাকবে না।

বাইতিপারা এলাকার ব্যবসায়ী শাহজাহান সিরাজ জানান, আধা ঘণ্টা বৃষ্টি হলেই এলাকার রাস্তা ও গলি পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ। ড্রেন আবর্জনায় ভর্তি। তাই বৃষ্টি থামার পর পানি নামতে সময় লাগে।

আর ও পড়ুন : হুমকিতে সাড়ে ৫ হাজারেরও বেশি প্রাণী

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, আজ খুলনায় দুই দফায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রথম দফায় সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ৩ মিলিমিটার। দ্বিতীয় দফায় দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ২১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা