ছবি-সংগৃহীত
সারাদেশ

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনাতে তার প্রথম সফর।

আরও পড়ুন : জনগণের সেবা করাই বড় কাজ

সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি।

সেখানে কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন রাষ্ট্রপতি। পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে আগামীকাল গণসংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপতি পাবনায় পৌঁছলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহ্বায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

আরও পড়ুন : সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি

পরে পাবনা সার্কিট হাউস চত্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা। আগামী ১৮ মে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। খবর: বাসস

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা