ছবি : সংগৃহিত
সারাদেশ

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে স্ত্রী বানুকে (৪৫) হত্যার দায়ে স্বামী খোকন শেখকে (৪৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা

সোমবার (১৫ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, ভিকটিম শহর বানু পরকিয়া প্রেমে জড়িয়ে চাচাতো দেবর ফকির আলী শেখের সঙ্গে পালিয়ে যায়। সেখান থেকে ফিরিয়ে নিতে আসলে খোকনের সঙ্গে তিনি যেতে রাজি হননি। এতে খোকন ক্ষিপ্ত হয়ে তাকে জবাই ও কুপিয়ে হত্যা করে। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত খোকন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিক দাইড় গ্রামের মেহের আলী শেখের ছেলে।

আরও পড়ুন : বন্য শূকরের আক্রমণে আহত ৩

এজাহার সূত্র জানায়, ভিকটিম শহর বানু ও আসামি খোকন স্বামী-স্ত্রী। তাদের সংসারে ৩ ছেলে রয়েছে। ব্যবসায়ীক কারণে তারা গাজীপুর জেলার তুরাগ থানাধীন ভাবনার টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে চাচাতো দেবর ফকির আলীর সঙ্গে বানুর অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। এর একপর্যায়ে বানু তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। ফকির আলী ও বানু লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার একটি টিনসেড ঘরে ভাড়া থাকতেন। ঘটনাটি জানতে পেরে স্ত্রীকে ফিরিয়ে নিতে খোকন লক্ষ্মীপুর আসে। তখন বানু জানিয়ে দেয় সে খোকনকে তালাক দিয়েছে। তার সঙ্গে ফিরে যাবে না। ২০২২ সালের ১৭ মার্চ সকালে বানুর প্রেমিক ফকির শেখ কাজে বের হয়ে যায়। তখন বানু ছাড়া ঘওে আর কেউ ছিল না। এতে স্ত্রীকে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য খোকন আবারো আসে। কিন্তু বানু যেতে বারণ করে।

আরও পড়ুন : পরপারে ভালো থেকো বউ

একপর্যায়ে তিনি খোকনের সঙ্গে খারাপ আচরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে খোকন ওই ঘরে থাকা ছুরি দিয়ে বানুর গলা, বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। তখন ঘটনাস্থলেই বানু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরদিন আসামি খোকনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা