সংগৃহিত ছবি
সারাদেশ
মাগুরায় শিশু ধর্ষণ

রাতের আদালতের রায়ে রিমান্ডে ৪ আসামি

জেলা প্রতিনিধি: নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের সোমবার (১০ মার্চ ) ভোরে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত। এ সময় মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৬

পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন—হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামি চারজনকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমান শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা