সংগৃহিত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে তালিকার শীর্ষে ঢাকা

পুলিশ জানায়, লাশের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিলো। তবে ধারণা করা হচ্ছে যে, রাতে বড় কোনো গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বলেন, লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা