সংগৃহিত ছবি
সারাদেশ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইমাম 

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে আসা ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামের মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে তালিকার শীর্ষে ঢাকা

গ্রেফতারকৃত ইমাম, সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গত (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতির সময় মসজিদের অন্য শিক্ষার্থীরা চলে গেলে সে সুযোগে ইমাম শফিকুর রহমান কিশোরীকে বিশেষ কাজ আছে বলে তার কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরপর এই ঘটনা কাউকে বললে তাকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। এর পরে শনিবার (৮ মার্চ) ২য় দফা তাকে একই রুমে নিয়ে ধর্ষণ করলে ঐ কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। এর পরদিন বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ জানান, মসজিদে এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা