ছবি : সংগৃহিত
সারাদেশ

টঙ্গীবাড়িতে রাস্তার মাটি কেটে বাড়ি নির্মাণ!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ভোরন্ডা গ্রামে যাতায়াতের রাস্তার মাটি কেটে নিয়ে নিজের বসত বাড়ি ভরাট করছেন ওই গ্রামের আমির হোসেন শেখ।

আরও পড়ুন : ২২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মাটি কাটার আগে সে ওই রাস্তার পাশের ২২টি মেহগনি গাছও কেটে বিক্রি করে দিয়েছে। পরে রাস্তার কিছু অংশের মাটি কর্তন করে নেওয়ার পরে ওই রাস্তায় খুঁটি গেড়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।

এতে বিপাকে পরেছে ওই রাস্তা দিয়ে যাতায়াতাকারী আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় ও ভোরন্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় কয়েকশত শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। এছাড়াও তিনি ৩ ফসলি জমির মাটি বেকু দিয়ে কেটে নিয়ে নিজে বসতবাড়ি ভরাট করছেন আমির হোসেন।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের স্বতন্ত্র কবরস্থান

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরন্ডা গ্রামের আমির হোসেন এর বাড়ির সামনের রাস্তার পূর্ব পাশের বিস্তীর্ণ মাটি কেটে তার পাশেই আমির হোসেন বসত বাড়ি ভরাট করছেন। ওই রাস্তার মাটি ছাড়াও রাস্তার পাশের আরো দুটি তিন ফসলি জমির বিস্তীর্ণ অংশের মাটি বেকু দিয়ে কর্তন করে চলছেন আমির হোসেন। বেকু দিয়ে মাটি কাটার ফলে পাশের ৩ ফসলি জমিগুলির মাটি এবং রাস্তার অবশিষ্ট মাটি ধসে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

ভোরেন্ডা গ্রামের আউটশাহি রাধানাথ উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেনীর ছাত্র জাহিদ সিকদার বলেন, আমরা এখানকার রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখন এ রাস্তা বন্ধ হয়ে গেলে তিন কিলোমিটার রাস্তা ঘুরে স্কুলে যেতে হবে। আমাদের গ্রামের তিন থেকে চারশো ছাত্রছাত্রী প্রাইমারি এবং হাই স্কুলে পড়ে তারা সবাই এই রাস্তা দিয়ে যায়।

আরও পড়ুন : ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঐ গ্রামের মোজাম্মেল হোসেন বলেন ,জন্মের পর হতে দেখছি ভোরেন্ডা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে সুবচিনি বাজারসহ আশেপাশের এলাকায় যাতায়াত করছে। বেশ কয়েক বছর আগে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে এ রাস্তাটিতে মাটি ভরাট করে।

কিন্তু নিজের সম্পত্তি দাবি করে আমির হোসেন রাস্তাটি বন্ধ করে দিয়ে বর্তমানে রাস্তার মাটি বেকু দিয়ে কেটে নিয়ে বসত বাড়ি তৈরি করছে। এতে আমাদের ৩ কিলোমিটার ঘুরে হাটবাজারে যেতে হবে।

এ ব্যাপারে স্থানীয় ঠান্ডু শিকদার বলেন, আমি আমার নিজের টাকায় গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তাটিতে মাটি ভরাট করে দেই। রাস্তাটি বেঁধে দেওয়ার পরে, রাস্তায় ২২টি মেহগনি গাছ লাগিয়েছিলাম। গাছগুলো সবেমাত্র একটু বড় হয়েছে। সেই গাছগুলো ২২ হাজার টাকা বিক্রি করেছে আমির হোসেন।

আরও পড়ুন : ইমামকে মারধর করল হাসপাতাল মালিক

এছাড়া সে রাস্তার মাটি কেটে নিয়ে নিজে বাড়ি বানাচ্ছে। রাস্তাটির মধ্যের অংশে খুঁটি পুতে মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । তহসিলদার এসে মাটি কাটতে নিষেধ করে গেছে তারপরও সে কাটছে।

এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেন রাস্তার সম্পত্তি তার নিজের দাবী করে বলেন ,আমি আমার সম্পত্তির মাটি কাটছি। আমি আমার জমির উপর দিয়ে কোন রাস্তা দিব না। পাশের ফসলি জমির মাটির কাটার অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে, সে বলে ধরে নেন আমি অনুমতি নিয়েছি। তবে অনুমতিপত্র দেখতে চাইলে অথবা কার কাছ থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে সে কোন সদুত্তর দেয়নি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে ব্যবস্হা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা