ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রশ্নের উত্তর দিতে না পারায় আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে না পারায় বুশরা বরকতুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১ মে) সকালে উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন

নিহত বুশরা ওই এলাকার বরকতুল্লাহর মেয়ে এবং স্থানীয় বটতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পরিবারসূত্রে জানা যায়, তার মা ও বড় বোন সকালে রান্নার কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে ঘরের দরজা বন্ধ করে। রান্নাঘর থেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে এসে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে বুশরা।

আরও পড়ুন: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বুশরার বাবা জানান, আমার মেয়ে এবার মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বাংলা ১ম পত্র পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই গতকাল থেকেই মানসিকভাবে বিষণ্ন ছিল। সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা