ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ২ জন।

সোমবার (১ মে) বিকাল পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: প্রশ্নের উত্তর দিতে না পারায় আত্মহত্যা!

নিহতরা হলেন পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার লক্ষ্মীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০) ও মেয়ে রানু আক্তার (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সযাত্রী ১ নারীসহ ২ জন নিহত হয়।

আরও পড়ুন: মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন

আহত ৩ জনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন এবং হাসাপাতালে একজন মারা যায়। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা