সংগৃহীত ছবি
জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে যা বললেন ইসি

নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: ভোটাধিকার প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ

ইসি বলেন, আজ ২০২৪-এর উপাত্তের আলোকে আইনি বাধ্য-বাধকতার কারণে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে বাড়ি বাড়ি গিয়ে যে সকল উপাত্ত পাওয়া গেছে সেই গুলো আবার যুক্ত হবে, এ সময় মৃত ভোটাররা বাদ পড়বে।

তিনি বলেন, আবারও একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হবে। সেটার সাথে সমন্বয় করে আগামী (৩০ জুনের) মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন।

এ সময় সবাইকে মিলে-মিশে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলেই মিলে-মিশে ভোট দেব, এটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি উৎসব। আমরা আর রক্ত দেখতে চাই না। দেশে আর হানাহানি দেখতে চাই না, চুরি বাটপারি দেখতে চাই না। ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেয়া ইত্যাদি দেখতে চাই না। আর রাতের বেলায় সিল মারা দেখতে চাই না। কোনো কর্তৃপক্ষের প্রভাব দেখতে চাই না।

ভোটার তালিকা স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা