সংগৃহীত ছবি
জাতীয়

আবারও পেছাল সাগর-রুনি হত্যা প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: দেশের বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ১৫ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। এ নিয়ে ১১৬ বার মামলার প্রতিবেদন দাখিলের সময় পেছাল।

রোববার (২ মার্চ) রাজধানী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই দিন ধার্য করেন।

আরও পড়ুন: ভোটাধিকার প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এই জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এই মামলার আসামিরা হলো: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ বর্তমানে জামিনে রয়েছেন এবং বাকিরা কারাগারে আটক রয়েছেন।

এর আগে, হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের (১৮ এপ্রিল) র‍্যাব এই মামলার তদন্তভার গ্রহণ করে। তবে বিগত নয় বছরেরও বেশি সময়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদ্‌ঘাটন করতে পারেনি।

এই হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য বহু অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু এই হত্যার রহস্য উদ্‌ঘাটনের ফলাফল শূন্যই থাকে।

আরও পড়ুন: এখন দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

এদিকে, তদন্তকারী সংস্থা মাঝে মাঝে আদালতে প্রতিবেদন দাখিল করে জানায়, হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। তদন্ত সংস্থার ঐ ধরনের প্রতিবেদনের মধ্যেই মামলার তদন্ত সীমাবদ্ধ রয়েছে।

এরপর সরকার পরিবর্তনের পর এই মামলার তদন্ত সংস্থা পরিবর্তন করে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও মামলার বাদী ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা