সারাদেশ

বড়ভাইকে হত্যা করল ছোটভাই

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জের ধরে ঘুমন্ত বড়ভাইকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাইয়ের বিরুদ্ধে। বড়ভাই আবু রায়হানকে হত্যার পর পলাতক রয়েছেন ছোটভাই রোমান।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

রোববার রাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলে। তারা হলেন— আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রায় এক বছর আগে রোমান প্রেম করে বিয়ে করে। পরিবারের কেউ তা মেনে নেয়নি। এ ছাড়া টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা একঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে ঘুমান তিন ভাই।

প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড়ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় বড়ভাই রায়হানের গোংগানির শব্দে ঘুম ভেঙে যায় ছোটভাই জামানের।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

তখন তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে উঠান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সিংগাইর থানার ওসি সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রায়হান খুন হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে জরিমানা

ঘাতক রোমানকে গ্রেফতার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা