জমি নিয়ে বিরোধ : ঝালকাঠিতে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন
সারাদেশ
জমি নিয়ে বিরোধ

ঝালকাঠিতে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই বেলাল হোসেন (৩৫)।

আরও পড়ুন : উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বড়ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তাঁর চাচাতো ভাই আল আমিনের বাড়িতে বসবাস করতেন।

সোমবার সকালে বড় ভাই নুরুল হক হাওলাদার ঘরের ভেতরে ঢুকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা এসে অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে আটক করে।

আরও পড়ুন : অনিতা চৌধুরীর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া

খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে আটক নুরুল হককে সোপর্দ করে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

এ ঘটনায় জড়িত নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা