সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন স্বামী

জেলা প্রতিনিধি: যশোর জেলায় নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন রেক্সোনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি রাকিবুল ইসলামের (৪৫) প্রথম স্ত্রী ঢাকায় থাকেন। তবে তাদের মেয়ে বাবার সঙ্গেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে বর্তমান স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। সোমবার সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

চৌগাছা থানার এসআই মো. মিজানুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা