সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শিক্ষার্থীর ছুরি হামলায় শিক্ষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে একাদশ শ্রেণির ১ শিক্ষার্থীর ছুরি হামলায় ১ শিক্ষকের মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী ঐ শিক্ষার্থী ক্লাসের ভেতর সবার সামনে শিক্ষকের উপর ছুরি দিয়ে হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার শিবসাগর বিভাগে এই হামলার ঘটনা ঘটে। নিহত ঐ শিক্ষক রসায়ন পড়াতেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলা, নিহত ১৬

ছুরি হামলার দিন তিনি ওই শিক্ষার্থীকে বকাঝকা করেন ও স্কুলে বাবা-মাকে নিয়ে আসতে নির্দেশ দেন। এরপর ওইদিন বিকেলে শিক্ষার্থীটি স্কুলের পোশাক ছাড়া আসে। ওই সময় শিক্ষক তাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। এরপরই সে ছুরি দিয়ে নিজ শিক্ষককে উপর্যুপুরি আঘাত করতে থাকে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী এনডিটিভিকে বলেছে, অভিযুক্ত শিক্ষার্থী স্কুলের পোশাক ছাড়া আসে। তখন রসায়ন স্যার তাকে বের হয়ে যেতে বলেন। কিন্তু শিক্ষার্থীটি কথা না শোনায় তিনি তাকে জোরে ধমক দেন। ধমকের পরপরই সে ছুরি দিয়ে স্যারের মাথায় আঘাত করে। আমরা জানতাম না তার কাছে ছুরি ছিল। আমাদের স্যার মেঝেতে পড়ে ছিলেন এবং তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

প্রকাশ্যে শিক্ষককে হত্যা করা ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা