প্রতীকী ছবি
সারাদেশ

প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

সান নিউজ ডেস্ক: দুই সন্তান রেখে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলায়।

আরও পড়ুন: ফের বিদ্যুৎ রফতানির পথে ইউক্রেন

শনিবার (৮ এপ্রিল) রাতে ওই গৃহবধূর স্বামী কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার পূয়ালী এলাকার আ. হাকিম মুন্সির (৪৫) সঙ্গে একই এলাকার ওই গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল।

এই সম্পর্কের সূত্র ধরে গত ৪ এপ্রিল ওই গৃহবধূ হাকিম মুন্সির সঙ্গে পালিয়ে যান। এরপর থেকে তাদের মোবাইলফোনও বন্ধ আছে। পরে এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে

পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী বলেন, আমার দুটি সন্তান। এক সন্তানের বয়স মাত্র ১০ মাস। সেই সন্তান সারাদিন মায়ের জন্য কান্নাকাটি করছে। এই ছোট ছোট দুই সন্তানকে রেখে আমার স্ত্রী পরকীয়া প্রেমিক হাকিম মুন্সির হাত ধরে পালিয়েছে। যাওয়ার সময় আমার ঘরে থাকা নগদ টাকা, সোনাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তাই আমি গতকাল রাতে ওদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ওই গৃহবধূ একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা