ছবি : সংগৃহিত
সারাদেশ

ঝালকাঠিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় নয়শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হয়।

আরও পড়ুন : দুধবাহী গাড়ির চাপায় নিহত ১

রোববার (৯ এপ্রিল) সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

আরও পড়ুন : প্রধান বিচারপতির ফরিদপুর সফর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অনবরত গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেন ও লোকজন দূরে সরে থাকার নির্দেশ দেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রায় ৪ ঘন্টা যাবৎ অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা