সারাদেশ

প্রধান বিচারপতির ফরিদপুর সফর 

বিভাষ দত্ত, ফরিদপুর (প্রতিনিধি) : প্রধান বিচারপতি হাসান ফয়েজ চৌধুরী আজ রবিবার ফরিদপুর সফর করেন। এ উপলক্ষে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগ ও সংগঠনের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বার ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে ফরিদপুর উপস্থিত ছিলেন জেলা জজ আকবর আলী শেখ, স্পেশাল জেলা জজ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ (১) অশোক কুমার দত্ত,অতিরিক্ত জেলা জজ( ২) শিয়াবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বলেন বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয় তাহলে আইনজীবীরা হবে বাম হাত। বিচারকার্য দূর্বল হলে রাষ্ট্র দূর্বল হবে। তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমান মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশী নিস্পতি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য "ন্যায় কুঞ্জ" প্রতিষ্টার উদ্যোগ নিয়েছেন যা ইতিমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে। দেশ অনেক দূর এগিয়ে গেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি ফরিদপুর বার ভবনের উন্নয়ন, ও জজকোট থেকে ম্যাজিস্টেট কোটের মধ্যে যোগাযোগের জন্য ওভারব্রিজ নির্মানের যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভার পূর্ব ফরিদপুরে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগনের সাথে চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের সম্মেলন কক্ষে জেলা জজ আকবর আলী শেখের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান বিচারপতি ন্যায়, নিষ্ঠার সাথে বিচারকার্য পরিচালনা ও মামলার জট কমানোর উপর তাগিদ দেন বলে জানা যায়।

আরও পড়ুন: বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ

উল্লেখ, প্রধান বিচারপতি আজ পৌনে দশটায় সড়ক পথে ঢাকা হতে ফরিদপুর সার্কিট হাউসে আগমন করেন । পরবর্তীতে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য "ন্যায় কুঞ্জ" ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও বৃক্ষ রোপন করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা