সারাদেশ

ঝালকাঠিতে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের উত্তর সাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুই গাছ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়া ও রড দিয়ে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ

রবিবার (০৯ এপ্রিল) উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভূক্তভোগী পরিবারের নারী-শিশুসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ ও পারভেজ হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তিরা মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গাছ ব্যবসায়ী নাসির উদ্দিরের পা ভেঙে দেয় ও গাছ ব্যবসায়ী রশিদ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দেয়।

এ ঘটনায় নাসির বাদি হয়ে বৃহস্পতিবার মামলা করলে পুলিশ হান্নান ও তার ছেলে নাবিলকে গ্রেফতার করে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এ মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

তাদের কঠোর বিচার দাবি করেন তারা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা