সারাদেশ

ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পানির দাম নির্ধারণের নির্দেশ

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মইন খান।

স্মরণ সভায় রাজনীতির ইতিহাসে মওদুদ আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মইন খান।

তিনি বলেন, আমি দূরের মানুষ হয়েও মওদুদ সাহেবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি ৫২ এর ভাষা সৈনিক ছিলেন। তিনি ভাষা সৈনিক তাই নয়। তিনি তৎকালীণ সরকার বিরোধী আন্দোলনে জড়িত হওয়ার কারণে তাকে স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী একটি স্কুলে নতুন করে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে ছিলেন। একজন মানুষের জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা। তিনি দেশের প্রেমে,ভাষার প্রেমে,সেই মায়া পর্যন্ত ত্যাগ করেছিলেন।

আরও পড়ুন : নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে

মইন খান বলেন, মওদুদ আহমেদ বাংলাদেশের উন্নয়নের রুপকার ছিলেন। তার সম্পর্কে সারা রাত বলেও শেষ করা যাবেনা। তিনি চিরতরুণ ছিলেন সর্বক্ষেত্রে। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে, স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তার পরবর্তী ৮০ দশকে,তৎপরবর্তী ৯০ দশকে এবং সর্বশেষ তার মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশের যারা নিয়ন্ত্রক ছিলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ যারা করেছেন, বাংলাদেশের ভাগ্য যারা নির্ধারণ করেছিলেন, তিনি কিন্ত সেখানে পুরো সময় একটি ভূমিকা পালন করেছেন দলমত নির্বিশেষে। এটা কিন্তু তার জীবনের বর্ণিল একটি সুযোগ।

এ সময় বক্তরা প্রয়াত এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। বক্তরা বলেন,আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে এবং সর্বোপরি একজন লেখক এবং গবেষক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। জীবিত থাকবেন তার নির্বাচনী এলাকার মানুষের কাছে, দেশের মানুষের মাঝে। আমাদের রাজনীতির ইতিহাসে, সংগ্রামে আন্দোলনের ইতিহাসে।

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোহিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা কেয়ায়েত উল্যাহ।

আরও পড়ুন : দিনমজুরকে কুপিয়ে হত্যা

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা