সারাদেশ

কবিরহাটে মওদুদ আহমদের জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কৃতি সন্তান, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩টা ৩৫ মিনিটে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ৩টা ১০ মিনিটে হেলিকপ্টার করে তার মরদেহ কবিরহাট কলেজ প্রাঙ্গণে পৌঁছায়।

কবিরহাট সরকারি কলেজ মাঠে জানাজায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা অংশগ্রহণ করেন। এরমধ্যে নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খোকন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কবিরহাট সরকারি কলেজ মাঠে জানাজায় অন্তত ৪০ হাজার লোক উপস্থিত ছিলেন।

এরপর কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তার আরেকটি জানাজার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা