সারাদেশ

বাস চাপায় স্কুলছাত্রসহ নিহত ২

সান নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে একটি বাসের চাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: আরও ৫০টি মসজিদের উদ্বোধন

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার শিমুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আগত একটি বাস শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালকের মৃত্যু হয়। তারা দুইজন স্থানীয় বাসিন্দা ছিলেন। নিহত স্কুলছাত্র তমাল ভট্টাচার্য (১৭) স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল। আর নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন।

আরও পড়ুন: এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই বিদ্যালয়ের ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বরিশাল-পটুয়াখালী সড়কের দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, স্কুলছাত্র নিহতের ঘটনায় তার সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। উভয়ের মরদেহ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা