সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে অবৈধ ইটের পাঁজা ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে ওই ইট পাঁজার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : ভেদরগঞ্জ উপজেলা ও পৌরসভা মহিলা দলের কমিটি অনুমোদন

শনিবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

আরও পড়ুন : এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ‌‌, বিক্রি ৪০ লক্ষ টাকা

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা