সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: মোটরসাইকেল দুর্ঘটনায় সাহ্লাপ্রু মারমার (১৯) নামের ১ কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে চিনিঅং মারমা নামে আরও ১ আরোহী আহত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ) ভোর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘সময় বলে দেবে’ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা

নিহত কলেজ ছাত্র, উপজেলার রাঙ্গাপা‌নি এলাকার আপ্রুমংমার ছে‌লে। তিনি মা‌নিকছ‌ড়ি ক‌লে‌জের ২য় বর্ষের মান‌বিক বিভাগের ছাত্র ছিলেন।

আহত আরোহী চিনিঅং মারমা জানান,বিজয় মেলা দেখে খাগড়াছড়ি হতে মানিকছড়িতে নিজ বাড়িতে ফেরার সময় মাটিরাঙ্গা উপজেলার ব্যাংকমারা নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে ছড়ায় পড়ে যায়। এতে চালক সাহ্লাপ্রু মারমার মুখ থেতলে যায় এবং পিছনে বসে থাকা আরোহী ছিটকে পড়ে আহত হয়। আহতর চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে মা‌টিরাঙ্গা সদর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহ্লাপ্রু মারমাকে মৃত ঘোষণা করেন।

মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ওসি (তদন্ত) মো: হা‌সিবুল হক জানান, স্থানীয়রা দুর্ঘটনার শিকার দুজনকেই হাসপাতালে নিয়ে এসেছেন,দ্রুত ময়নাতদন্তের জন্য নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। বি‌ধি মোতা‌বেক প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা