সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-মাওয়া মহাসড়কে নারীর গলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ঢাকা-মাওয়া মহাসড়কের এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: মেঘনায়ে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারে নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো. নোমান সিদ্দিকি বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫/৩০ বছর বয়সী ওই নারীর শরীরে পোশাক ছিল না। ধারণা করছি দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে।

তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা