সংগৃহীত ছবি
সারাদেশ

রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ 

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ।

শনিবার (১১ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী ভোলা জেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে শুরু লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। পরে সদর রোডের বিভিন্ন পয়েন্ট এই লিফলেট বিতরন করা হয়।

আরও পড়ুন: বায়ুদূষণের ২য় স্থানে ঢাকা

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিলো। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। তাছাড়া আগামী দিনে অবাধ নির্বাচনে জয়ী হলে, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে রূপরেখা বাস্তবায়ন করা হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক মো. কবীর হোসেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন আরজু, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম রানা, জিয়া মঞ্চের ভোলা জেলা শাখার আহবায়ক হুমায়ুন কবীর আজম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

বক্তরা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড়দশকে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে জানান বক্তরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা