ভবদহে ‘লুটপাটের’ প্রকল্প প্রস্তাবনা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সারাদেশ

ভবদহে ‘লুটপাটের’ প্রকল্প প্রস্তাবনা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে সম্প্রতি এই এলাকার জন্য ৮০৮ কোটি টাকার ‘লুটপাটের’ প্রকল্প প্রস্তাবনা বাতিল করে ২০১৭ সালে গৃহীত বাস্তবমুখী টিআরএম প্রকল্প বাস্তবায়নের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।

ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি স্মারলিপি দেওয়ার আগে জেলা প্রশাসন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সংগঠনটির আহ্বায়ক রনজিৎ বাওয়ালীর সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা অ্যাড. আবুল হোসেন, হাচিনুর রহমান, জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য পাল, সদস্য নিজাম উদ্দিন, কানু বিশ্বাস, শিব পদ, মানব মণ্ডল, রাজু আহম্মেদ, শেখর বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ভবদহ অঞ্চলের ৫২ বিলপাড়ের ২০০ গ্রামের ১০ লক্ষাধিক মানুষকে উচ্ছেদ করে জলাভূমি করার চক্রান্ত দীর্ঘদিনের। সেই চক্রান্তের অংশ হিসেবে ২০১৭ সালে গৃহীত টিআরএম প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে। এখন জলাবদ্ধতা দূরীকরণের নামে লুটপাটের উদ্দেশ্যে ৮০৮ কোটি টাকার প্রকল্প গ্রহণের চক্রান্ত চলছে। এতো বড় প্রকল্প ভবদহ জনপদের মানুষের কোনো মতামত নেওয়া হয়নি। প্রকল্পটি গণবিরোধী। এর আগে জনপদের মানুষ জোয়ারাধার বাস্তবায়নের (টিআরএম) পক্ষে মত দেন। যার ভিত্তিতে ২০১৭ সালে টিআরএম প্রকল্প গৃহীত হয়। সেই প্রকল্প বাতিল করে ৮০৮ কোটি টাকার ‘লুটপাট আর ভাগবাটোয়ারার’ প্রকল্প তৈরি করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ জনপদ থেকে উচ্ছেদ হবেন। তাই এই গণবিরোধী প্রকল্পের ভাবনা বাদ দিয়ে দ্রুত টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা