ছবি: সংগৃহীত
খেলা

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ক্রীড়া ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।

বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ এবং পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কুসিন এলাকায় মাঠ দুটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ফিফার সঙ্গে কাজ করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠ নির্মাণে অর্থায়ন করেছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।

ফিফা জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ ও নানা প্রতিবন্ধকতার কারণে শিশুদের শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নতুন মাঠ দুটি শিশুদের নিরাপদ পরিবেশে খেলাধুলা, শরীরচর্চা এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করবে।

মাঠ দুটির উদ্বোধন উপলক্ষে পাঁচ দিনব্যাপী ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ১৪টি দলের প্রায় ১৬০ শিশু এতে অংশ নিচ্ছে। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পাশাপাশি শিশু ও স্থানীয় বাসিন্দাদের জন্য থাকছে বিভিন্ন ফুটবলভিত্তিক আয়োজন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, মাঠ দুটির সাফল্য শুধু উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে বিচার করা যাবে না; প্রতিদিন শিশুরা এগুলো কীভাবে ব্যবহার করছে, তার মধ্যেই প্রকৃত সার্থকতা। বিধিনিষেধ ও অনিশ্চয়তার মধ্যে থাকা শিশুদের জন্য খেলাধুলা এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি নিরাপদ জায়গা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ‘কিডস কাপ’ শেষ হবে। তবে টুর্নামেন্ট শেষ হলেও মাঠ দুটি স্থানীয় শিশু ও পুরো কমিউনিটির জন্য উন্মুক্ত থাকবে। ফিফার ‘ফিফা অ্যারেনা’ কর্মসূচির আওতায় মাঠের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও দেওয়া হচ্ছে। ফলে প্রতিযোগিতা শেষ হওয়ার পরও শিশুরা সেখানে নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যেতে পারবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা