ছবি: সংগৃহীত
খেলা

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু করতে যাচ্ছে পুরুষ ক্রিকেট দল। এশিয়ান গেমসে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন দল। দেশ ছাড়ার আগে লিটন জানালেন, তাদের লক্ষ্য একটাই—সোনার পদক জয়।

মিরপুরে লিটন বলেন, ‘আমরা অন্য সিরিজ খেলি ট্রফি জেতার জন্য। গেমসে মজার বিষয় হলো, এখানে গোল্ড মেডেল জেতা যায়। আমাদের দলের সবার লক্ষ্য সেরা হওয়া।’

দলের প্রত্যাশা নিয়ে লিটন বলেন, ‘প্রত্যাশা তো সবাই করবে। আমিও প্রত্যাশা নিয়েই যাব। একটা বিষয় বলতে পারি, খেলোয়াড়দের এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এই টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত।’

প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছেন লিটন। তাই এই মঞ্চ নিয়ে তার মধ্যেও রয়েছে বাড়তি রোমাঞ্চ। তিনি বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান গেমসে খেলব। জাতীয় দলকে তো সার্ভ করছিই, এরকম একটি মঞ্চে খেলাটাও বড় ব্যাপার। সবসময় আপনি ট্রফি জিতবেন, তবে এখানে জিতলে স্বর্ণপদক পাওয়া যায়। এটা একটা বড় স্বপ্ন। সব খেলোয়াড়ই এক্সাইটেড।’

এশিয়ান গেমসের আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এতে দলের প্রস্তুতি ভালো হয়েছে বলেই মনে করছেন লিটন। তিনি বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুটি প্র্যাকটিস ম্যাচ খেললাম। টার্গেট একটাই—ফাইনাল খেলা এবং ফাইনাল জেতা।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা