বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে প্রত্যন্ত গ্রামে মুক্তিযোদ্ধারা 
সারাদেশ

বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে প্রত্যন্ত গ্রামে মুক্তিযোদ্ধারা 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তৃণমূলে ছড়িয়ে দিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের প্রত্যন্ত নগর মানিকদি গ্রামে দারোগাবাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববারের (৯ আগস্ট) সভায় মুক্তিযোদ্ধারা যুদ্ধকালের গল্প শোনান গ্রামবাসীদের।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের জীবন ও কর্মের ওপর বিষদ এই আলোচনায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হন স্থানীয়রা। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকের মাসজুড়ে ইউনিয়নের অন্তত ১৫টি স্থানে কাঙালিভোজের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পরিদর্শক (ওসি) গিয়াস উদ্দিন আরজু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ টুলু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, ডা. মনিরুজ্জামান টিপু, হাসান মিয়া, অ্যাড. রুহুল আমিন, ডা. আতিয়ার রহমান, আবুল খায়ের মাতুব্বর, কমল দাস প্রমুখ।

মুক্তিযোদ্ধা ও আলোচকরা মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনা গ্রামবাসীর সামনে তুলে ধরেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা