সাবেক শ্যালিকার ঘাতক দুলাভাই গ্রেপ্তার হননি তিনদিনেও 
সারাদেশ

সাবেক শ্যালিকার ঘাতক দুলাভাই গ্রেপ্তার হননি তিনদিনেও 

নিজস্ব প্রতিবেদক

রংপুর: পীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রনি আক্তারকে হত্যা করে পালিয়ে গেছেন সাবেক দুলাভাই শফিউল ইসলাম শফি মিয়া। ঘাতককে গত তিনদিনেও গ্রেপ্তার করা যায়নি।

নিহত রনি উপজেলার আরিজপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও ঘাতক শফি একই গ্রামের ডিপটি মিয়ার ছেলে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র জানান, গত শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা ফেরার টিকিট কাটতে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন রনি। এ সময় সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সাবেক দুলাভাই শফি তাকে প্রকাশ্যে মানুষের সামনে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে রনির শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। ময়না তদন্ত শেষে শনিবার (৮ আগস্ট) বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, রনির বড় বোন সাবিনা বেগমকে বিয়ে করেছিলেন শফি। কিন্তু তার নজর পড়ে যায় শ্যালিকা রনির ওপর। সে কারণে সাবিনাকে তালাক দিয়ে রনিকে বিয়ে করতে নানাভাবে উত্ত্যক্ত করতেন শফি। উপায়ন্তর না পেয়ে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন রনি। সেখানে বগুড়ার ধুনট উপজেলার রুবেলের সঙ্গে প্রায় এক বছর আগে প্রেমের সূত্র ধরে বিয়ে হয়। তারা ঢাকায় ওই পোশাক কারখানায় একসঙ্গে থাকতেন। বিয়ের পর বাড়িতে ঈদ করতে এসেছিলেন রনি বেগম।

এ ঘটনায় নিহতের ভাই মনোয়ারুল ইসলাম হত্যা মামলা করেছেন। তবে এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা