১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব ট্রেন চালু
সারাদেশ

১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ বা সীমিত পরিসরে চলেছিল আন্তঃনগর ট্রেন। তবে আগামী ১৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে।

রোববার (০৯ আগস্ট) দুপুরে রেলের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা শ‌রিফুল আলম এ তথ‌্য জা‌নিয়েছেন।

করোনার বিস্তার রো‌ধে গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬৮ দিন বন্ধ থাকার পর ৩১ মে সী‌মিত প‌রিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

দুই দফায় ১৯‌টি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। স্বাস্থ‌্যবি‌ধি মানতে এসব ট্রেনে আসন সংখ‌্যার অর্ধেক যাত্রী প‌রিবহন করা হচ্ছে। যাত্রীর অভাবে দু‌টি ট্রেন গত জুনে বন্ধ করা হয়। কৃ‌ষিপণ‌্য ও পশুবাহী বি‌শেষ লাগেজ ট্রেন চালানো হলেও, মেইল ও লোকাল ট্রেন এখনো বন্ধ রয়েছে।

রেল সূত্র জা‌নিয়েছে, ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হলেও আর দাঁড়িয়ে যাত্রী নেবে না রেল। আসন সংখ‌্যা অনুযায়ী যাত্রী প‌রিবহন করা হবে। করোনা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক না হওয়া পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী নেওয়া হবে। আগামী দুই এক‌দিনের ম‌ধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা