চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় করিমন চালক ও বৃদ্ধ পথচারী নিহত
সারাদেশ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় করিমন চালক ও বৃদ্ধ পথচারী নিহত

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক দুটি দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুজন।

রোববার (৯ আগস্ট) সকালে দর্শনা উপজেলা বাসস্ট্যান্ডে করিমন চালক সোহাগ (৩৫) ও দুপুরে সদর উপজেলার হাতিকাটায় বৃদ্ধ পথচারী তাহাজ্জদ আলী (৬৫) নিহত হন।

নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙা গ্রামের আলাউদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত তাহাজ্জদ আলীর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে নিজের করিমনের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে মেরামত করছিলেন সোহাগ। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুর একটার দিকে বৃদ্ধ তাহাজ্জদ আলী হাতিকাটা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মেহেরপুরগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে রক্তাক্ত জখম হন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তিনি মারা যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাববুর রহমান জানান, ইউনিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। অন্য দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসটি পালিয়ে যায় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা