বরিশাল উদীচীর সভাপতিকে হত্যার হুমকি
সারাদেশ

বরিশাল উদীচীর সভাপতিকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, উদীচী শিল্পিগোষ্ঠী বরিশাল জেলার সভাপতি ও স্থানীয় দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণকে জীনননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার (০৯ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিরণ।

জিডিতে সাইফুর রহমান মিরণ অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) উদীচী কার্যালয়ে চিঠির বাক্স খুলে বেনামে একটি চিঠি পান তিনি। স্থানীয় নানা ইস্যুতে আন্দোলনে সম্পৃক্ত থাকায় তা থেকে বিরত থাকতে বলা হয়। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সাধারণ ডায়েরি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা