সারাদেশ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সকল ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন: আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে শহরের নিউ মার্কেটের সামনে বাস ভ্যানকে চাপা দেয় ও গতকাল রাত ৯টার দিকে সদরের মুলিবাড়ি মহাসড়ক এলাকায় ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় ভ্যান গাড়িতে থাকা কানাই হালদার (২৮) নামের এক জেলে ও মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. হামিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

নিহত কানাই হালদার জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে ও ওপর মোটরসাইকেল আরোহী হামিদুল ইসলাম (৩০) গাইবান্ধা জেলার বাসিন্দা।

বাসচাপায় আহতরা হলেন- একই গ্রামের বিজয় হালদারের ছেলে রামপ্রসাদ হালদার (৪০), মনেশ্বর হালদারের ছেলে পরি হালদার (৪৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে রায়গঞ্জ থেকে ভ্যানে শহরের মালশাপাড়া এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় শহরের নিউ মার্কেটের সামনে আসলে দ্রুতগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কানাই হালদার নিহত হন। বাকি ৪ জন জেলে আহত হয়েছেন।

আরও পড়ুন: মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

তিনি বলেন, আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রামপ্রসাদ হালদার ও পরি হালদারের অবস্থা আশংঙ্ক্ষাজনক হওয়ায় তাদেরকে বগুড়া রেফার্ড করা হয়েছে। সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

হুমায়ুন কবির আরও বলেন, অপরদিকে গতকাল শুক্রবার রাতে জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্টের পূর্ব পাশে অজ্ঞাতনামা এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. হামিদুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী মো. আজাহার আলী নামে একজন আহত হন। আহতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সংক্রমণে শীর্ষে জাপান

নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা