ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো. মিলন (৩৫)।

রাব্বি নোয়াখালী পৌরসভার গোফাই এলাকার মো.বিল্লাল হোসেনের ছেলে এবং মিলন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির আবু তাহেরের ছেলে।

আরও পড়ুন: খালেদার চিকিৎসায় ঢাকায় ৩ চিকিৎসক

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইটল মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রাব্বি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন সন্ধ্যা ৭ টার দিকে বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মিলন।

আরও পড়ুন: ২৮ অক্টোবর নিরাপত্তা জোরদার হবে

তাৎক্ষণিক স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ঘটনার বিষয়গুলো বেশি হাইওয়ে পুলিশ দেখে। এ জন্য অনেক সময় আমাদের জানানো হয় না।

বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা