সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

সান নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

শনিবার (৭ জানুয়ারি) ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।

আরও পড়ুন: মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান বলেন, মনজুরুল ইসলাম পোশাক কারখানায় কাজ করেন। শনিবার ভোরে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে পরিবারের পাঁচজন দগ্ধ হন। এরপর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসি। এখন তারা চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ধামরাই থেকে সকালে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। এদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী জোসনা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়াও সাদিয়া আক্তার দগ্ধ হয়েছেন ৭৫ শতাংশ।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

তিনি আরও বলেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের মধ্যে হোসনে আরা ২৫ শতাংশ ও মরিয়ম ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা