সারাদেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

আরও পড়ুন: ইরাকে বিস্ফোরণে নিহত ১৫

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার ১নং লালপুর ইউনিয়নের দেবর পাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতি। নিহতরা হলেন, উপজেলার বিরপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন ও সোহাগ হোসেনের ৪ বছর বয়সী শিশু সন্তান ইভান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, পারিবারিক কাজের জন্য মোটর সাইকেল চালিয়ে লালপুর থেকে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দেবর পাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সোহাগ হোসেন ও তার শিশু সন্তান ইভান ঘটনাস্থলে মারা যায়। আহত অবস্থায় শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করতে পারলেও কৌশলে বাসটি ফেলে রেখে পালিয়ে যায় বাসের চালক ও তার সহযোগী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা